ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাইবার সেলের সাফল্য, হারানো ৬০ মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকরা

ছবি: প্রতিনিধি

কক্সবাজারে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে আবারও সফলতার পরিচয় দিয়েছে জেলা পুলিশ। জিডির সূত্র ধরে পরিচালিত অনুসন্ধানে আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে কক্সবাজার জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখা।

শনিবার (২৫ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন. এমন সাজেদুর রহমান উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। এ সময় হারিয়ে যাওয়া প্রিয় ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

পুলিশ সুপার বলেন, নাগরিকদের আস্থা ও সন্তুষ্টিই পুলিশ সদস্যদের কাজের সবচেয়ে বড় প্রেরণা। ভবিষ্যতেও হারিয়ে যাওয়া মোবাইলসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে জেলা পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

জেলা পুলিশ জানায়, জিডির ভিত্তিতে প্রযুক্তিগত অনুসন্ধান চালিয়ে হারানো আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উদ্ধার হওয়া কয়েকটি মোবাইলের জিডিতে উল্লেখিত যোগাযোগ নম্বর বর্তমানে বন্ধ থাকায় সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়নি।

এসব মোবাইলের প্রকৃত মালিকদের আইএমইআই (IMEI) নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মোবাইল ক্রয়ের রসিদ বা ক্যাশ মেমোসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখায় যোগাযোগ করে নিজ নিজ মোবাইল সংগ্রহের অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভুক্তভোগীরা বলেন, হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। কিন্তু কক্সবাজার জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় সেই হারানো সম্পদ ফিরে পাওয়ায় তারা আনন্দিত। তাদের মতে, নাগরিকবান্ধব এই উদ্যোগ জেলার মানুষের কাছে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী করবে।

যোগাযোগের ঠিকানা:

আইসিটি শাখা, পুলিশ সুপারের কার্যালয়, কক্সবাজার।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাইবার সেলের সাফল্য, হারানো ৬০ মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকরা

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ