ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে রয়েল এক্সপ্রেসের যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রয়েল এক্সপ্রেসের বাসটি দ্রুত গতিতে চলছিল। চুয়াডাঙ্গা- ঝিনাইদহ প্রধান সড়কের সরোজগঞ্জ বাজার পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে পাশ কাটানোর সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় সড়কের পাশের গাছে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়।

পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও রাজশাহীতে রেফার করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের একটি করে হাত কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং একজন চোখের ভিতরে বাসের জানালার কাচ ঢুকে গেছে। 

আহতদের মধ্যে একই পরিবারের নারী-শিশুসহ ৭ জন রয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. এহসানুল হক তন্ময় বলেন, ‘এখন পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরষ ও মহিলা ওয়ার্ডে ২০ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। এছাড়া তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে

জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ করছে। এ সম্পর্কিত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ