ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কটিয়াদীতে গাছ থেকে পড়ে আহত ব্যাক্তি মারা গেছেন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নিজ বাড়ির কাঁঠাল গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় দুলাল মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মৃত দুলাল মিয়া উপজেলার জালালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফেকামারা গ্রামের আব্দুর রাশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মিয়া দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী ছিলেন। প্রায় তিন বছর আগে দেশে ফিরে কৃষিকাজে যুক্ত হন। গত বৃহস্পতিবার নিজ বাড়ির কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকার বাসিন্দা ও ছাত্রনেতা শফিকুল ইসলাম শফিক বলেন, “নিজের কাঁঠাল গাছ থেকে পড়ে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাত নসিব করেন।”

মৃতের ছেলে সাইফুল ইসলাম সুজন তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সবার কাছে দোয়া কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কটিয়াদীতে গাছ থেকে পড়ে আহত ব্যাক্তি মারা গেছেন

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নিজ বাড়ির কাঁঠাল গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় দুলাল মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মৃত দুলাল মিয়া উপজেলার জালালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফেকামারা গ্রামের আব্দুর রাশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মিয়া দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী ছিলেন। প্রায় তিন বছর আগে দেশে ফিরে কৃষিকাজে যুক্ত হন। গত বৃহস্পতিবার নিজ বাড়ির কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকার বাসিন্দা ও ছাত্রনেতা শফিকুল ইসলাম শফিক বলেন, “নিজের কাঁঠাল গাছ থেকে পড়ে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাত নসিব করেন।”

মৃতের ছেলে সাইফুল ইসলাম সুজন তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সবার কাছে দোয়া কামনা করেছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ