ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় ওভারটেক করতে গিয়ে বাস দুর্ঘটনা, আহত অন্তত ২০

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে উল্টে গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আলমডাঙ্গা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া রয়েল এক্সপ্রেস পরিবহনের একটি বাস সরোজগঞ্জ বাজারে পৌঁছালে সামনে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানকে ওভারটেকের চেষ্টা করে। এ সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে একই পরিবারের নারী ও শিশুসহ সাতজন সদস্য রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় দুজনের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া একজনের চোখে বাসের জানালার কাচ ঢুকে গুরুতর আঘাত লাগে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. এহসানুল হক তন্ময় জানান, হাসপাতালে পুরুষ ও মহিলা ওয়ার্ডে মোট ২০ জন আহত ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় ওভারটেক করতে গিয়ে বাস দুর্ঘটনা, আহত অন্তত ২০

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ