ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিনিয়োগকারীদের এক্সপো ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬

বিনিয়োগকারীদের এক্সপো ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আয়োজিত 'ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬: ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আগে ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই সম্মেলন ও এক্সপোর উদ্বোধনী আয়োজন শুরু হয়। এক্সপো ঘুরে দেখার সময় প্রধানমন্ত্রী অংশগ্রহণকারী বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে আলোচনা করেন।

আয়োজকদের মতে, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশ নতুন অর্থনৈতিক বাস্তবতায় প্রবেশ করতে যাচ্ছে। এ সময়ে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বাড়াতে বিনিয়োগকারী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে কার্যকর সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই লক্ষ্যেই এই আন্তর্জাতিক সম্মেলন ও ইনভেস্টরস এক্সপোর আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি এবং বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুপালী হক চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ বিভিন্ন বিদেশি বিনিয়োগকারী।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিনিয়োগকারীদের এক্সপো ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আয়োজিত 'ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬: ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আগে ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই সম্মেলন ও এক্সপোর উদ্বোধনী আয়োজন শুরু হয়। এক্সপো ঘুরে দেখার সময় প্রধানমন্ত্রী অংশগ্রহণকারী বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে আলোচনা করেন।

আয়োজকদের মতে, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশ নতুন অর্থনৈতিক বাস্তবতায় প্রবেশ করতে যাচ্ছে। এ সময়ে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বাড়াতে বিনিয়োগকারী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে কার্যকর সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই লক্ষ্যেই এই আন্তর্জাতিক সম্মেলন ও ইনভেস্টরস এক্সপোর আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি এবং বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুপালী হক চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ বিভিন্ন বিদেশি বিনিয়োগকারী।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ