সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছীতে সড়কে পড়ে যাওয়া একটি পাঙাশ মাছ তুলতে গিয়ে দ্রুতগতির ট্রাকের চাপায় আবুবক্কর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নিমগাছী মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুবক্কর তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নিমগাছী বাজারে মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, সকালে নিমগাছী মাছের আড়ৎ থেকে মাছ কিনে বিক্রির উদ্দেশ্যে ফিরছিলেন আবুবক্কর। পথে তার বহন করা গাড়ি থেকে একটি পাঙাশ মাছ সড়কে পড়ে যায়। মাছটি তুলতে তিনি গাড়ি থেকে নেমে রাস্তায় গেলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, দুর্ঘটনার পর স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই আকস্মিক দুর্ঘটনায় নিমগাছী বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন