রাজনৈতিক দল থেকে বহিষ্কারের ঘটনা মাত্রই কোনো সংসদ সদস্যের পদ বাতিলের কারণ নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে জাতীয় সংসদের আনুষ্ঠানিক রেফারেন্স বা চিঠির অপেক্ষায় রয়েছে কমিশন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা জানান। তিনি বলেন, জাতীয় সংসদের পক্ষ থেকে প্রয়োজনীয় চিঠি পাওয়ার পরই নির্বাচন কমিশন বিষয়টি আইন ও সংবিধানের আলোকে পর্যালোচনা করবে। সংবিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। তবে কোনো রাজনৈতিক দল নিজ উদ্যোগে কাউকে বহিষ্কার করলে শুধুমাত্র সেই কারণেই তার সংসদ সদস্য পদ বাতিলের সুযোগ নেই। আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, স্পিকারের মাধ্যমে জাতীয় সংসদ থেকে প্রয়োজনীয় রেফারেন্স বা নির্দেশনা এলে নির্বাচন কমিশন বিদ্যমান আইন অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন কমিশন সরকারের সঙ্গে সমন্বয় রেখেই নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। চলতি বছরের অক্টোবরকে সামনে রেখে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, আবহাওয়া পরিস্থিতি, সরকারি বিভিন্ন পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে, যাতে ভোটগ্রহণ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন