ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খুব শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সরকারি একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে সরকার ও সরকারি দল বিএনপির উচ্চপর্যায়ে আলোচনা চলছে। মনোনয়ন চূড়ান্ত হতে দেরি হলে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দায়িত্বশীল ওই সূত্র জানায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে কার্যত সিদ্ধান্ত হয়ে গেছে। এখন নতুন রাষ্ট্রপতি মনোনয়ন ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ, সংসদ বিলুপ্তি এবং অন্তর্বর্তী সরকার গঠনের মতো গুরুত্বপূর্ণ সময়েও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

গণঅভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন ছাত্রসংগঠন ও আন্দোলনকারীরা তার পদত্যাগের দাবি জানিয়ে আসছিল। বঙ্গভবন ঘেরাওসহ নানা কর্মসূচিও পালন করা হয়। যদিও সে সময় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতিকে অপসারণের কোনো উদ্যোগ নেয়নি।

২০২৫ সালের ১২ ডিসেম্বর তিনি নিজেই জানিয়েছিলেন, জাতীয় নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময়ে দায়িত্ব ছাড়তে চান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের আচরণে নিজেকে অপমানিত মনে হয়েছে বলেও মন্তব্য করেছিলেন।

পরে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার চাইলে দায়িত্বে থাকবেন, আর না চাইলে স্বেচ্ছায় পদত্যাগ করবেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

যদিও বিএনপি সরকার গঠনের পরপরই রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন অধ্যায়ের সূচনা হবে। একই সঙ্গে সরকার নিজেদের মনোনীত প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচিত করার সুযোগ পাবে। ফলে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আগ্রহও বেড়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ