দেশের বস্ত্রশিল্পের বিদ্যমান সংকট দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান দিতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্পের উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং রপ্তানি আয় সম্প্রসারণে প্রয়োজনীয় সুপারিশ ও পদক্ষেপ গ্রহণ করবে এ কমিটি। বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। তিনি জানান, বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা, উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এবং খাতটির বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিল্পমালিকরা বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরলে প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তা শোনেন এবং দ্রুত সমাধানের লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দেন। সরকারের প্রত্যাশা, কমিটি বস্ত্রশিল্পের উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বাড়াতে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করে দ্রুত বাস্তবায়নের পথ সুগম করবে। বৈঠকে শিল্প উদ্যোক্তারা দেশের বস্ত্রশিল্পের বর্তমান চিত্র তুলে ধরার পাশাপাশি এ খাতের সম্প্রসারণের মাধ্যমে কীভাবে আরও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, সে বিষয়ে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আরও জানান, দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং রপ্তানি আয়ে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে খাতটির টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহসভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, রাজীব হায়দার, বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, বাদশা মিয়া, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলামসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন