আজ সেই ভয়াবহ মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর। বছর ঘুরে দিনটি আবার ফিরে এলেও স্বজনহারা পরিবারগুলোর বুকফাটা আর্তনাদ আর সহপাঠীদের নীরব কান্না থামেনি। শোক, বিনম্র শ্রদ্ধা ও প্রার্থনার মধ্য দিয়েই স্মরণের পটে ভেসে উঠছে অকালে ঝরে যাওয়া ৩৫টি তাজা প্রাণের মুখ।
গত বছরের এই দিনে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিমেষেই স্তব্ধ করে দিয়েছিল একটি পুরো প্রাঙ্গণ। আনন্দ-উচ্ছ্বাসে ভরা ক্যাম্পাসটি এক মুহূর্তেই পরিণত হয় এক নির্মম শোকের ছায়ায় । যারা দেশের ভবিষ্যৎ হয়ে গড়ে উঠছিল, এক লহমায় তাদের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়।
এক বছর পূর্তিতে সকাল থেকেই মাইলস্টোন প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। নিখোঁজ ও নিহতদের স্মরণে আয়োজন করা হয় বিশেষ দোয়া ও প্রার্থনা সভার।
শোকের চিহ্ন হিসেবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা কালো ব্যাজ ধারণ করেন। এক নীরব র্যালির মাধ্যমে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। দুর্ঘটনাস্থল ও স্মারক বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে অশ্রুসিক্ত নয়নে ফুল হাতে শ্রদ্ধা জানান নিহতদের পরিবার, শিক্ষক ও সহপাঠীরা।নিহত ৩৫ জন শহীদের রুহের মাগফিরাত এবং আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল। ধর্মীয় রীতি অনুযায়ী করা হয় মোনাজাত।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন