চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পৃথক ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং অপরজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দুটি ঘটনাই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাহাবুব মাস্টার বাড়ি থেকে রিপন (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাটহাজারী মডেল থানা পুলিশ। নিহত রিপন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাসিন্দা। তিনি ধলই ইউনিয়নের মনিয়াপুকুরপাড় এলাকার একটি চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন এবং কর্মস্থলের কাছেই ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতে কাজ শেষে তিনি নিজ কক্ষে যান। সোমবার সকালে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে স্থানীয়রা দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ৯৯৯-এ ফোন করলে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
অন্যদিকে, গত শনিবার রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী এলাকায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আলিফ (১৪) নামে এক কিশোর। তিনি পূর্ব মন্দাকিনী এলাকার দানা মিয়া মেম্বার বাড়ির প্রকাশ এবং বর্তমানে রেলস্টেশনের উত্তর পাশের আজম ড্রাইভার বাড়ির বাসিন্দা সাহেদ মিস্ত্রীর দ্বিতীয় সন্তান।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুই কিশোরের অকাল মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের মাতম বিরাজ করছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র বিষয়গুলো নিশ্চিত করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন