ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ফের ভারতের কাছে চিঠি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬

আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ফের ভারতের কাছে চিঠি
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে সম্প্রতি নতুন করে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (২০ জুলাই) রাজধানীর রমনায় বিস মিলনায়তনে আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন, আসাদুজ্জামান খানকে দেশে ফেরত চেয়ে ভারতের কাছে কূটনৈতিকভাবে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া ভারতে অবস্থানরত অন্যান্য পলাতক ব্যক্তিদের ফিরিয়ে আনতেও প্রয়োজন অনুযায়ী পৃথক চিঠি পাঠানো হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এর আগে ২০২৫ সালের ২৬ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণের আওতায় আনতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে একটি চিঠি দেওয়া হয়েছিল। এবার আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই নতুন করে চিঠি পাঠানো হয়েছে।

তিনি বলেন, আসাদুজ্জামান খান বাংলাদেশের আইনে বিচারাধীন এবং বর্তমানে পলাতক আসামি। তাই প্রচলিত আইন, কূটনৈতিক নীতিমালা ও বাংলাদেশ-ভারতের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চিঠিটি কবে পাঠানো হয়েছে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এটি সম্প্রতি পাঠানো হয়েছে এবং এ চিঠি শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজন অনুযায়ী আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে পরবর্তী পদক্ষেপ নেবে। কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা সরকারের লক্ষ্য। জনগণও সেই প্রত্যাশাই করে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ফের ভারতের কাছে চিঠি

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ