ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যত্রতত্র স্থাপনা তৈরি করে পানি নিষ্কাশন বন্ধ করবেন না- প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬

যত্রতত্র স্থাপনা তৈরি করে পানি নিষ্কাশন বন্ধ করবেন না- প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

"যত্রতত্র ও অপরিকল্পিত স্থাপনা নির্মাণ করে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ করবেন না। পানি চলাচলের পথ বন্ধ হলে বন্যা ও জলাবদ্ধতার মতো দুর্যোগ আরও ভয়াবহ মানবসৃষ্ট সংকটে পরিণত হয়। তাই পরিকল্পিত উন্নয়ন এবং প্রাকৃতিক পানি প্রবাহের পথ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে।" শনিবার (১৮ জুলাই) দক্ষিণ মাদার্শা রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হাটহাজারী উপজেলার ১০ নং দক্ষিণ মাদার্শা ও ১৩ নং উত্তর মাদার্শা ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ ও চাল বিতরণ অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (এমপি) এসব কথা বলেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মুবিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম উদ্দীন, উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মফিজ এবং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দীন।

এসময় বক্তারা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে শতাধিক বন্যাকবলিত পরিবারের মাঝে চাল ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যত্রতত্র স্থাপনা তৈরি করে পানি নিষ্কাশন বন্ধ করবেন না- প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

"যত্রতত্র ও অপরিকল্পিত স্থাপনা নির্মাণ করে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ করবেন না। পানি চলাচলের পথ বন্ধ হলে বন্যা ও জলাবদ্ধতার মতো দুর্যোগ আরও ভয়াবহ মানবসৃষ্ট সংকটে পরিণত হয়। তাই পরিকল্পিত উন্নয়ন এবং প্রাকৃতিক পানি প্রবাহের পথ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে।" শনিবার (১৮ জুলাই) দক্ষিণ মাদার্শা রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হাটহাজারী উপজেলার ১০ নং দক্ষিণ মাদার্শা ও ১৩ নং উত্তর মাদার্শা ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ ও চাল বিতরণ অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (এমপি) এসব কথা বলেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মুবিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম উদ্দীন, উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মফিজ এবং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দীন।

এসময় বক্তারা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে শতাধিক বন্যাকবলিত পরিবারের মাঝে চাল ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ