ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ত্রিশালে হচ্ছে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

জনশক্তি রপ্তানি ও দক্ষ যুবসমাজ গড়ে তোলার লক্ষ্যে বড় ধরনের অর্জন পেল ময়মনসিংহের ত্রিশাল উপজেলা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৫ম প্রজেক্ট স্টিয়ারিং কমিটি সভার ৪.১ নং সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে উপজেলা পর্যায়ে ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে ত্রিশালে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের চূড়ান্ত অনুমোদন মিলেছে।

১৫২, ময়মনসিংহ-০৭ ত্রিশাল আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের ঐকান্তিক প্রচেষ্টা ও জোর দাবির প্রেক্ষিতেই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

যা থাকবে নতুন কেন্দ্রে

প্রস্তাবিত এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটিতে আধুনিক যন্ত্রপাতি ও অবকাঠামোসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এর মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং, কম্পিউটার, অটোমোবাইল, রেফ্রিজারেশন, হোটেল ম্যানেজমেন্টসহ সময়োপযোগী কারিগরি কোর্স।

প্রশিক্ষণ শেষে বিএমইটির মাধ্যমে বিদেশে দক্ষ কর্মী হিসেবে যাওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি দেশের বিভিন্ন শিল্প-কারখানায়ও প্রশিক্ষিত জনবলের চাহিদা পূরণে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এলাকাবাসীর প্রতিক্রিয়া এই সিদ্ধান্তে ত্রিশালের শিক্ষিত বেকার যুবক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকে মনে করছেন এই কেন্দ্র স্থাপনের ফলে উপজেলার বেকারত্ব অনেকাংশে কমবে এবং স্থানীয়ভাবে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে।

এ বিষয়ে ত্রিশালের সচেতন মহল বলছেন, ডা. মাহবুবুর রহমান লিটন এমপির দূরদর্শী নেতৃত্বের কারণেই ত্রিশালবাসী ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাচ্ছে।এমপির প্রতি কৃতজ্ঞতা

আলহামদুলিল্লাহ। ডা. লিটন ভাইয়ের মাধ্যমে ত্রিশালবাসী আরও একটি বড় প্রাপ্তি পেল। টিটিসি অর্থাৎ এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হবে ত্রিশালের দক্ষ যুবশক্তি তৈরির কারখানা। এই অর্জনের জন্য ত্রিশালবাসীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী সারাদেশে ৫০টি উপজেলায় পর্যায়ক্রমে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো স্থাপন করা হবে। যার উদ্দেশ্য দক্ষ জনশক্তি তৈরি করে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি করা এবং মাননীয় প্রধানমন্ত্রীর "স্মার্ট বাংলাদেশ" বিনির্মাণে সহায়তা করা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ত্রিশালে হচ্ছে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ