নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে সরকারি কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ-এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১১–২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের সহযোগিতায় আয়োজিত এই সমাবেশে সৈয়দপুর রেলওয়ে কারখানা, উপজেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের শতাধিক নারী-পুরুষ অংশ নেন। সমাবেশে রেলওয়ের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দসহ সাধারণ সরকারি কর্মচারীরা বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানান। পরে উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকীর মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে ১২টি গ্রেডে ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট পেশ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি জানানো হয়েছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হলে সরকারি সকল প্রতিষ্ঠানে কর্মবিরতির মাধ্যমে অচল করে দেওয়া হবে। প্রয়োজনে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোরও ঘোষণা দেন তাঁরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন