ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারুণ্যের শক্তিকে সামনে রেখে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে ‘এসো দেশ বদলাই পৃথিবী’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। অনুষ্ঠানটির আয়োজন করে জেলা তথ্য অফিস, ফরিদপুর। সঞ্চালনায় ছিলেন সিনিয়র জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক।
সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন পেশার প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেন। এডিএম মিন্টু বিশ্বাসসহ উপস্থিত বক্তারা তরুণদের অংশগ্রহণ, দায়িত্ববোধ, অধিকার এবং সামাজিক পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আনিসুর রহমান সুজন বলেন— তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের কোনো পরিবর্তনই দীর্ঘস্থায়ী হতে পারে না।”
কানাইপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন জানান, শিক্ষার্থীদের নিয়ে সামাজিক আন্দোলনে অংশ নেওয়ায় তাকে সাময়িক বরখাস্তের মুখে পড়তে হয়েছিল।
শিক্ষার্থী জেসিয়া-জেনিভা বলেন— আমাদের বাকস্বাধীনতা প্রয়োজন। আমরা নিরাপদ নই— এ কারণে অনেকে রাজনীতি থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছে।”
ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ ২৪ জুলাইয়ের শহীদদের স্মরণ করে বলেন— তরুণরা কোনো দলীয় স্বার্থে রাজপথে নামেনি, দেশের পরিবর্তনের আকাঙ্ক্ষাই তাদের উদ্বুদ্ধ করেছে।” তিনি গ্রামে খেলাধুলার মাঠ সংকট, কর্মসংস্থানের অভাব, মাদক বিস্তার, ন্যায্য অধিকার না পাওয়া— এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান।
বক্তব্যে তিহান আহমেদ বলেন— তরুণদের হাত ধরেই দেশের অগ্রগতির নতুন পথ তৈরি হবে।”
যুগ্ম আহ্বায়ক এনামুল চৌধুরী বলেন, ফরিদপুরে দীর্ঘদিন ধরে যানজট নিরসনের উদ্যোগ না নেওয়া জনভোগান্তি বাড়াচ্ছে। তিনি ডাক্তারদের অতিরিক্ত ভিজিট ফি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
শহিদুল ইসলাম বলেন— ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীরা সঠিক সেবা পান না, জরুরি বিভাগেও ভোগান্তি কমছে না।
এছাড়াও বক্তব্য রাখেন— আরিফ হৃদয়, সোহেল রানা, রাজু হাসান, শেখ জামালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বক্তারা এক মত— তরুণরাই পারে বৈষম্যহীন, আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন— “পরিবর্তনের পথ কখনো একক কারও নয়। তরুণ সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ সম্ভব।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন