এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে ১৫ জুলাই ২০২৬ তারিখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পৌর এলাকার মোদক পট্টিতে নির্মাণাধীন ৭ তলা ভবনের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় যথাযথ কর্তৃপক্ষের নকশা অনুমোদন ব্যতীত বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের অপরাধে ভবন মালিক প্রদীপ মোদক (৬২), পিতা- মনিন্দ্র মোদক, ৪ নম্বর ওয়ার্ড, ত্রিশাল পৌরসভাকে ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একইসঙ্গে ভবনের নকশা অনুমোদন না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন আরাফাত সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ত্রিশাল। এ সময় ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ এবং মোবাইল কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ভবন নির্মাণ, অনুমোদিত নকশা পরিবর্তন করে ভবন নির্মাণসহ এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ত্রিশাল উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন