ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নীলডুমুর ১৭ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে নীলডুমুর বর্ডার গার্ড বাংলাদেশ (১৭বিজিবি)। ১৫ জুন বুধবার সকাল ১০টায় নীলডুমুর বিজিবি ব্যাটালিয়নে অসহায় পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে এলাকার অর্ধশতাধিক অসহায় নারী-পুরুষের হাতে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন বিজিবির কর্মকর্তারা। এ সময় উপকারভোগীরা এই মানবিক উদ্যোগের জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নীলডুমুর ১৭ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, (পিএসসি, সিগন্যালস) বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও দুর্যোগকবলিত ও অসহায় মানুষের সহায়তায় বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে। এমন সময় বিজিবির এই ত্রাণ সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। অনুষ্ঠানে বিজিবির ঊধর্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নীলডুমুর ১৭ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে নীলডুমুর বর্ডার গার্ড বাংলাদেশ (১৭বিজিবি)। ১৫ জুন বুধবার সকাল ১০টায় নীলডুমুর বিজিবি ব্যাটালিয়নে অসহায় পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে এলাকার অর্ধশতাধিক অসহায় নারী-পুরুষের হাতে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন বিজিবির কর্মকর্তারা। এ সময় উপকারভোগীরা এই মানবিক উদ্যোগের জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নীলডুমুর ১৭ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, (পিএসসি, সিগন্যালস) বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও দুর্যোগকবলিত ও অসহায় মানুষের সহায়তায় বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে। এমন সময় বিজিবির এই ত্রাণ সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। অনুষ্ঠানে বিজিবির ঊধর্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ