ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেবীগঞ্জে নির্ধারিত সময় পেরিয়েও তথ্য না দেওয়ার অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে

অপরাধ দূর্নীতি

দেবীগঞ্জে নির্ধারিত সময় পেরিয়েও তথ্য না দেওয়ার অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে

পঞ্চগড়ের দেবীগঞ্জে তথ্য অধিকার আইনে চাওয়া তথ্য নির্ধারিত সময়ে সরবরাহ না করার অভিযোগ উঠেছে এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহরিয়ার ইসলাম শাকিলের বিরুদ্ধে।

জানা যায়, গত ২৩ মে ২০২৬ বার্তা বাজারের পঞ্চগড় প্রতিনিধি মো. সিরাতুল মোস্তাকিম তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী নির্ধারিত 'ফরম-ক' পূরণ করে দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী বরাবর একটি আবেদন দাখিল করেন। আবেদনে পামুলী ইউনিয়নের কালুরহাট থেকে কালিগঞ্জ সরকারপাড়া পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ইস্টিমেট ও কার্যাদেশের ফটোকপি চাওয়া হয়।

আবেদনকারীর অভিযোগ, আইন অনুযায়ী নির্ধারিত সময় অতিক্রম হলেও এখন পর্যন্ত চাওয়া তথ্য সরবরাহ করা হয়নি। এছাড়া তথ্য সরবরাহে বিলম্ব হলে বা অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে আবেদনকারীকে লিখিতভাবে কারণ জানানোর বিধান থাকলেও এ বিষয়ে তাঁকে কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি।

তিনি জানান, আবেদন জমা দেওয়ার পর দুই থেকে তিনবার এলজিইডি কার্যালয়ে গিয়ে তথ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা কখনো জানান, আবেদনটি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে রয়েছে, তবে তিনি অফিসে নেই বা বাইরে আছেন। আবার কখনো জুন ক্লোজিংয়ের কাজের চাপের কথা উল্লেখ করে আরও কিছুদিন অপেক্ষা করতে বলা হয়।

আবেদনকারীর ভাষ্য, তথ্য চাওয়ার পরও প্রকল্পের কাজ চলমান ছিল। কাজটি প্রাক্কলন ও কার্যাদেশ অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে কি না, তা যাচাইয়ের উদ্দেশ্যেই তিনি সংশ্লিষ্ট নথিপত্র চেয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে তথ্য না পাওয়ায় কাজ চলাকালীন তা যাচাই করা সম্ভব হয়নি। ফলে প্রকল্পে কোনো অনিয়ম হয়ে থাকলেও তা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণের সুযোগ হারিয়েছেন বলে তিনি দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার ইসলাম শাকিল বলেন, আমরা তথ্য দিয়ে দিবো, এখানে হাইড করার কিছু নাই। মাঝে জুন মাস ছিলো, আমরা বিভিন্ন দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলাম। তাই তথ্য দিতে দেরি হয়ে গেছে।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা বলেন, আমরা সংশ্লিষ্ট দপ্তর গুলোকে নির্দেশনা দিব যাতে তারা তথ্য অধিকার আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদান করেন। যদি কোনো কারণে তথ্য দেওয়া না যায়, সেক্ষেত্রে আইন মেনে সেটাও যেন লিখিতভাবে তারা জানায় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেবীগঞ্জে নির্ধারিত সময় পেরিয়েও তথ্য না দেওয়ার অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ