ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উখিয়া ইউএনও এর উদ্যোগে নতুন বিদ্যালয়ের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫

উখিয়া ইউএনও এর উদ্যোগে নতুন বিদ্যালয়ের যাত্রা শুরু

উখিয়া উপজেলার নির্বাহী অফিসার মো. কামরুল হাসান চৌধুরী একজন শিক্ষাবান্ধব অফিসার হিসেবে শিক্ষার মানোন্নয়নে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় আজ একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হলো। নবনির্মিত উখিয়া উপজেলা প্রশাসন উচ্চ বিদ্যালয় ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

মঙ্গলবার (২৫.১১.২৫ ইং) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের হলরুমে পবিত্র কোরআন তিলাওয়াত ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নতুন শিক্ষাবর্ষের ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জারিন তাসনিম তাসিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নবনিযুক্ত শিক্ষকবৃন্দ।

নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা উখিয়ার মানুষের জন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থার নতুন প্রত্যাশা ও সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ইতিপূর্বে গত রমজানের কয়েকদিন পূর্বে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল আর্দশ গ্রামে নিজ উদ্যোগে একটি মসজিদ তৈরি করে দেন নির্বাহী অফিসার মো. কামরুল হাসান চৌধুরী।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

উখিয়া ইউএনও এর উদ্যোগে নতুন বিদ্যালয়ের যাত্রা শুরু

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

উখিয়া উপজেলার নির্বাহী অফিসার মো. কামরুল হাসান চৌধুরী একজন শিক্ষাবান্ধব অফিসার হিসেবে শিক্ষার মানোন্নয়নে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় আজ একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হলো। নবনির্মিত উখিয়া উপজেলা প্রশাসন উচ্চ বিদ্যালয় ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

মঙ্গলবার (২৫.১১.২৫ ইং) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের হলরুমে পবিত্র কোরআন তিলাওয়াত ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নতুন শিক্ষাবর্ষের ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জারিন তাসনিম তাসিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নবনিযুক্ত শিক্ষকবৃন্দ।

নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা উখিয়ার মানুষের জন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থার নতুন প্রত্যাশা ও সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ইতিপূর্বে গত রমজানের কয়েকদিন পূর্বে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল আর্দশ গ্রামে নিজ উদ্যোগে একটি মসজিদ তৈরি করে দেন নির্বাহী অফিসার মো. কামরুল হাসান চৌধুরী।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ