ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আদমজী ইপিজেডে পোশাক কারখানার গুদামে ভয়াবহ আ/গুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

ছবি- প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি পোশাক কারখানার ফ্যাব্রিকস গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১৫ জুলাই) ভোর সোয়া চারটার দিকে ইপিজেডের ‘অনন্ত অ্যাপারেলস’ নামের পোশাক কারখানাটির গুদামে এই আগুন লাগার ঘটনা ঘটে।

আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, ভোর সোয়া চারটার দিকে বন্ধ থাকা ওই গুদামটিতে হঠাৎ আগুন লাগে। ভেতরে বিপুল পরিমাণ ফ্যাব্রিকস (কাপড়) ও রাসায়নিক পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।

খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে পার্শ্ববর্তী ফায়ার স্টেশনগুলো থেকেও অতিরিক্ত ইউনিট এসে অভিযানে যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিটের টানা তিন ঘণ্টার যৌথ প্রচেষ্টায় সকাল সোয়া সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সকাল দশটার দিকে স্টেশন অফিসার মিরন মিয়া সাংবাদিকদের বলেন, “নয়টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন এখন আর ছড়ানোর কোনো আশঙ্কা নেই। তবে গুদামের কিছু কিছু জায়গায় এখনো ধোঁয়া ও মৃদু আগুন জ্বলছে। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে ডাম্পিংয়ের (আগুন পুরোপুরি নির্বাপণ ও ধ্বংসস্তূপ সরানোর) কাজ চালাচ্ছেন।”

ফায়ার সার্ভিস জানিয়েছে, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুন লাগার উৎস নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আদমজী ইপিজেডে পোশাক কারখানার গুদামে ভয়াবহ আ/গুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি পোশাক কারখানার ফ্যাব্রিকস গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১৫ জুলাই) ভোর সোয়া চারটার দিকে ইপিজেডের ‘অনন্ত অ্যাপারেলস’ নামের পোশাক কারখানাটির গুদামে এই আগুন লাগার ঘটনা ঘটে।

আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, ভোর সোয়া চারটার দিকে বন্ধ থাকা ওই গুদামটিতে হঠাৎ আগুন লাগে। ভেতরে বিপুল পরিমাণ ফ্যাব্রিকস (কাপড়) ও রাসায়নিক পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।

খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে পার্শ্ববর্তী ফায়ার স্টেশনগুলো থেকেও অতিরিক্ত ইউনিট এসে অভিযানে যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিটের টানা তিন ঘণ্টার যৌথ প্রচেষ্টায় সকাল সোয়া সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সকাল দশটার দিকে স্টেশন অফিসার মিরন মিয়া সাংবাদিকদের বলেন, “নয়টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন এখন আর ছড়ানোর কোনো আশঙ্কা নেই। তবে গুদামের কিছু কিছু জায়গায় এখনো ধোঁয়া ও মৃদু আগুন জ্বলছে। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে ডাম্পিংয়ের (আগুন পুরোপুরি নির্বাপণ ও ধ্বংসস্তূপ সরানোর) কাজ চালাচ্ছেন।”

ফায়ার সার্ভিস জানিয়েছে, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুন লাগার উৎস নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ