ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ত্রিশালে নিষিদ্ধ পিরানহা মাছ মজুদের চেষ্টা: মোবাইল কোর্টে ২ জনের জরিমানা

গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পৌর এলাকায় মাছের আড়তে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ মজুদের চেষ্টার অভিযোগে ২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকালে ত্রিশাল উপজেলার পৌর এলাকায় অবস্থিত মাছের আড়তে মজুদ ও বিক্রির উদ্দেশ্যে নিষিদ্ধ পিরানহা মাছ ভর্তি একটি পিক-আপ এসেছে এমন খবর পায় প্রশাসন।

তৎক্ষণাত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুমের সহায়তায় সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

অভিযানের সংবাদ পেয়ে দ্রুত কেটে পড়ে নিষিদ্ধ পিরানহা মাছ ভর্তি পিক-আপটি। পরে আড়তে জিজ্ঞাসাবাদ করলে রাখাল চন্দ্র দাস (৭০), পিতা- ছিন্দ চন্দ্র দাস, ৬ নং ওয়ার্ড, ত্রিশাল পৌরসভা ও আব্দুরাহ আল মামুন (৪৩), পিতা- রিয়াজ উদ্দিন, দরিরামপুর, ত্রিশাল পরিবহনকারী মাছের সাথে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে দোষ স্বীকার করেন।

অভিযুক্তদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে উভয়কে মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ এবং মোবাইল কোর্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।নিষিদ্ধ পিরানহা মাছ পরিবহন, মজুদ, সরবরাহ, ক্রয়, বিক্রয়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, ত্রিশাল এর অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

ত্রিশালে নিষিদ্ধ পিরানহা মাছ মজুদের চেষ্টা: মোবাইল কোর্টে ২ জনের জরিমানা

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পৌর এলাকায় মাছের আড়তে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ মজুদের চেষ্টার অভিযোগে ২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকালে ত্রিশাল উপজেলার পৌর এলাকায় অবস্থিত মাছের আড়তে মজুদ ও বিক্রির উদ্দেশ্যে নিষিদ্ধ পিরানহা মাছ ভর্তি একটি পিক-আপ এসেছে এমন খবর পায় প্রশাসন।

তৎক্ষণাত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুমের সহায়তায় সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

অভিযানের সংবাদ পেয়ে দ্রুত কেটে পড়ে নিষিদ্ধ পিরানহা মাছ ভর্তি পিক-আপটি। পরে আড়তে জিজ্ঞাসাবাদ করলে রাখাল চন্দ্র দাস (৭০), পিতা- ছিন্দ চন্দ্র দাস, ৬ নং ওয়ার্ড, ত্রিশাল পৌরসভা ও আব্দুরাহ আল মামুন (৪৩), পিতা- রিয়াজ উদ্দিন, দরিরামপুর, ত্রিশাল পরিবহনকারী মাছের সাথে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে দোষ স্বীকার করেন।

অভিযুক্তদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে উভয়কে মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ এবং মোবাইল কোর্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।নিষিদ্ধ পিরানহা মাছ পরিবহন, মজুদ, সরবরাহ, ক্রয়, বিক্রয়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, ত্রিশাল এর অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ