ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

একদিনেই চুনারুঘাটে তিন মৃত্যু, শোকে স্তব্ধ তিন গ্রাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬

একদিনেই চুনারুঘাটে তিন মৃত্যু, শোকে স্তব্ধ তিন গ্রাম
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পৃথক তিন ঘটনায় একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) উপজেলার তিনটি ইউনিয়নে ঘটে যাওয়া এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম পাকুড়িয়া গ্রামের আব্দুর রফিক কন্টর মিয়ার ছেলে জামাল মিয়া (৩২) নিজ বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এদিকে একই দিনে পাইকপাড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪০) বিষপান করেন। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

অন্যদিকে সদর ইউনিয়নের করিমপুর গ্রামে বিদ্যুতের তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম তিনটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিটি ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে পৃথকভাবে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

একদিনেই চুনারুঘাটে তিন মৃত্যু, শোকে স্তব্ধ তিন গ্রাম

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পৃথক তিন ঘটনায় একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) উপজেলার তিনটি ইউনিয়নে ঘটে যাওয়া এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম পাকুড়িয়া গ্রামের আব্দুর রফিক কন্টর মিয়ার ছেলে জামাল মিয়া (৩২) নিজ বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এদিকে একই দিনে পাইকপাড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪০) বিষপান করেন। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

অন্যদিকে সদর ইউনিয়নের করিমপুর গ্রামে বিদ্যুতের তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম তিনটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিটি ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে পৃথকভাবে তদন্ত চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ