গাজীপুরের টঙ্গীর আলোচিত খাবারের হোটেল হাজী বিরিয়ানিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে বিরিয়ানি হাউজটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলার সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সংস্থাটির কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাবারের দোকানগুলোতে অভিযান চালানো হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভোক্তার স্বার্থে এই অভিযান চলমান থাকবে। এর আগে, গত ১৪ নভেম্বর টঙ্গীর হাজী বিরিয়ানি হাউজের পচা, পোকা পরা মাংসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এতে টঙ্গীজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং এসব বিরিয়ানি হাউজের খাবারের মান নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয়রা এসব রেস্তোরাঁ বন্ধ করার দাবি জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন