ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কাশিয়ানীতে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

কাশিয়ানীতে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

আজ রোববার (১২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ব্যাসপুর বাজারের মজিবর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।

আগুনে মাসুদ শেখের ওয়ার্কশপ, আসলামের জ্বালানি তেলের দোকান, ইনামুলের মাইক সার্ভিস, মাহফুজ মেকারের দোকান এবং আখের আলীর মুদি দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই বাজারের মাসুদ শেখের এসএস পাইপ ও লোহার ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের জ্বালানি তেলের দোকানসহ আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ রেজাউল মাওলা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্তনে আনে। আগুনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়ার্কশপের অগ্নিস্ফুলিঙ্গ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কাশিয়ানীতে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

আজ রোববার (১২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ব্যাসপুর বাজারের মজিবর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।

আগুনে মাসুদ শেখের ওয়ার্কশপ, আসলামের জ্বালানি তেলের দোকান, ইনামুলের মাইক সার্ভিস, মাহফুজ মেকারের দোকান এবং আখের আলীর মুদি দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই বাজারের মাসুদ শেখের এসএস পাইপ ও লোহার ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের জ্বালানি তেলের দোকানসহ আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ রেজাউল মাওলা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্তনে আনে। আগুনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়ার্কশপের অগ্নিস্ফুলিঙ্গ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ