ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এনসিসি ব্যাংক ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে প্রিমিয়াম কার্ড পোর্টফোলিও উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫

এনসিসি ব্যাংক ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে প্রিমিয়াম কার্ড পোর্টফোলিও উদ্বোধন

এনসিসি ব্যাংক ও মাস্টারকার্ড একটি কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে এক্সক্লুসিভ প্রিমিয়াম কার্ড পোর্টফোলিও উদ্বোধন করেছে, যা গ্রাহকদের উন্নত আর্থিক সুবিধা এবং বিশ্বমানের কার্ডের সেবা প্রদান করবে। উভয় প্রতিষ্ঠানের যৌথ সহযোগিতায় উদ্বোধনকৃত কার্ডটি বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই পোর্টফোলিওতে তিনটি প্রিমিয়াম কার্ড অন্তর্ভুক্ত রয়েছে— মাল্টিকারেন্সি বিজনেস ডেবিট কার্ড, মাল্টিকারেন্সি প্ল্যাটিনাম ডেবিট কার্ড এবং টাইটানিয়াম ক্রেডিট কার্ড। গ্রাহকদের পরিবর্তিত চাহিদা বিবেচনায় তৈরি করা এই কার্ডগুলোতে রয়েছে কন্ট্যাক্টলেস পেমেন্ট প্রযুক্তি, ডুয়াল কারেন্সি সুবিধা এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য, যা দেশি ও আন্তর্জাতিক লেনদেনে একটি সহজ ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করবে। কার্ডহোল্ডারগণ লাইফস্টাইল, ভ্রমণ ও ডাইনিংসহ নানা এক্সক্লুসিভ সুবিধা উপভোগ করতে পারবেন, পাশাপাশি বাংলাদেশে মাস্টারকার্ডের ৯,৫০০-এরও বেশি পার্টনার মার্চেন্ট আউটলেটে বছরজুড়ে আকর্ষণীয় অফার ও মূল্যছাড় এবং বিশ্বব্যাপী এটিএম ব্যবহারের সুবিধা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী; এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফীন; মাস্টারকার্ড দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল; এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান; মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; ডিরেক্টর জাকিয়া সুলতানা; লিড মার্চেন্ট অ্যান্ড কমার্স জুবায়ের হোসেন, আইটি কনসালট্যান্টস পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক উসমান হায়দারসহ বাংলাদেশ ব্যাংক, এনসিসি ব্যাংক, মাস্টারকার্ড এবং আইটি কনসালট্যান্টস পিএলসি-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী এনসিসি ব্যাংক ও মাস্টারকার্ডের এই অসাধারণ উদ্যোগের জন্য উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। তিনি বলেন, ব্যাংকের এই ধরনের উদ্ভাবনী ও কৌশলগত পরিকল্পনা দেশের ডিজিটাল আর্থিক সেবাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং উদ্বোধনকৃত প্রিমিয়াম কার্ডটি গ্রাহকদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফীন বলেন, "মাস্টারকার্ডের মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশে তাদের সর্বশেষ ইস্যুয়িং পার্টনার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই উদ্বোধন এনসিসি ব্যাংকের ডিজিটাল রূপান্তর যাত্রার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ যা উদ্ভাবনী, গ্রাহকবান্ধব সমাধান এবং নিরাপদ ও সমৃদ্ধ ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানে আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। আমরা এই অংশীদারিত্ব আরও সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের বর্ধিত চাহিদা পূরণ করে একটি ক্যাশলেস সোসাইটির স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখতে চাই।"

মাস্টারকার্ড দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল বলেন, "বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল পেমেন্ট সিস্টেমে মাস্টারকার্ডের অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই সহযোগিতা আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রযুক্তিগত অগ্রগতি ও আর্থিক অন্তর্ভুক্তির ওপর ভিত্তি করে বাংলাদেশ একটি ক্যাশলেস ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।" এনসিসি ব্যাংকের নতুন কার্ডসমূহ গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য দেশে ও বিদেশে নির্বিঘ্ন লেনদেনের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এনসিসি ব্যাংক ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে প্রিমিয়াম কার্ড পোর্টফোলিও উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ