ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শ্রীপুরে লোকালয়ে শিয়ালের হানা, এক রাতে আহত ১৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬

শ্রীপুরে লোকালয়ে শিয়ালের হানা, এক রাতে আহত ১৪
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে এক রাতে শিয়ালের আক্রমণে অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে। এ ঘটনায় গোসিঙ্গা ইউনিয়ন ও শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় শিয়াল লোকালয়ে ঢুকে পথচারী ও ঘরে থাকা মানুষকে আক্রমণ করে। স্থানীয়দের দাবি, কয়েক দিন ধরেই এলাকায় শিয়ালের আনাগোনা বেড়েছিল। তবে শনিবার সন্ধ্যার পর পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। একের পর এক মানুষ শিয়ালের কামড়ে আহত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, কোনো কোনো ক্ষেত্রে শিয়াল বসতঘরে ঢুকেও মানুষকে কামড়ে দেয়। ভাংনাহাটি গ্রামের কামিল মাদ্রাসাসংলগ্ন একটি বাড়িতে ঢুকে দুই নারীকে আহত করার ঘটনাও ঘটেছে। এতে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

আহতদের মধ্যে আকাশ (১৩), নাঈম (১১), মাজেদা (৪৫), রোজিনা (৩৬), হেলেনা আক্তার (৪০), আশরাফুল ইসলাম (২৬), শেফালী (৩৪), সাইফুন্নাহার (২৩) ও আরাফ (১৪)-এর নাম জানা গেছে। বাকি আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলী আজগর সোহাগ জানান, শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত অন্তত ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে স্থানীয়রা বন্যপ্রাণীর এমন অস্বাভাবিক আচরণের কারণ অনুসন্ধান এবং দ্রুত জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্রীপুরে লোকালয়ে শিয়ালের হানা, এক রাতে আহত ১৪

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ