চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) সংসদীয় আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে হাটহাজারীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর (বুধবার) দলের তৃণমূল নেতা-কর্মী এবং স্থানীয় জনসাধারণের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে তাঁরা প্রাথমিক মনোনয়ন প্রার্থী মীর হেলালকে পরিবর্তন করে দলীয় দুঃসময়ের নিবেদিত ও ত্যাগী নেতা, চেয়ারপার্সনের উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হককে মনোনয়ন প্রদানের দাবি জানান।
মশাল মিছিলের পূর্বে বিকেল ৫টায় সরকারহাট বাজার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব নুরুন্নবী তালুকদার। সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা প্রফেসর মির্জা মুহাম্মদ শহীদুল্লাহ বাবুল, আলহাজ জাকের হোসেন চেয়ারম্যান, আলহাজ্ব খায়রুন্নবী, একরাম সেলিম, মো. শফিউজ্জামান, নুরুল আজম চৌধুরী, মো. ইব্রাহিম, মোহাম্মদ আলী চৌধুরী পেয়ারু, সাফায়েতুল ইসলাম সাবাল, মোজাহের আলম, এম. ইলিয়াছ আলী, নুরুল আবছার আনছারী, সুলতানুল আলম চৌধুরী, ওবাইদুল হক, শাহ আলম, জাফর আলম, জাফর আলম মাস্টারসহ বিএনপির বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী।
বক্তারা বলেন, এস এম ফজলুল হক দীর্ঘদিন ধরে বিএনপির দুর্দিনে দলের কাণ্ডারীর ভূমিকা পালন করেছেন। ১৯৯৬, এক-এগারো এবং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি দলের জন্য নিরলসভাবে কাজ করেছেন। আওয়ামী সরকারের সময়ে আন্দোলন করতে গিয়ে তাঁর ব্যবসা ও ব্যক্তিগত সম্পত্তির ব্যাপক ক্ষতি হলেও তিনি কখনো আপোষ করেননি। ষড়যন্ত্রমূলক মামলার শিকার হলেও তিনি ছিলেন অবিচল। তাঁর সততা, ত্যাগ ও অবদান বিবেচনায় হাটহাজারী বিএনপি ও সাধারণ মানুষ তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, হাই কমান্ডের কাছে হাটহাজারীবাসীর একটাই দাবি— বিতর্কিত প্রার্থী পরিবর্তন করে এস এম ফজলুল হককে চট্টগ্রাম-৫ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হোক। সমাবেশ শেষে মশাল মিছিলটি খাগড়াছড়ি মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। মিছিল শেষে সভাপতি ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন