আগামী ১৩ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বরিশাল সফর ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গায় এক ব্যাপক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে| সভায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়| প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শহিদুল ইসলাম বাবুল| তিনি সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সফল আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন| বক্তব্যে এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন, “আগামী ১৩ জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠান আমাদের সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ আয়োজন| অনুষ্ঠানটি সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে| ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ ভাঙ্গা থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে|” তিনি আরও বলেন, “শৃঙ্খলা বজায় রাখা, অতিথিদের যথাযথ সম্মান প্রদান, যানবাহন ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবক টিমের সাথে এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে একটি সুশৃঙ্খল ও সফল সংবর্ধনা অনুষ্ঠান উপহার দিতে হবে|” এ সময় ভাঙ্গা উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন| সভায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতাকর্মীদের যাতায়াত, দায়িত্ব বণ্টন, শৃঙ্খলা রক্ষা, স্বেচ্ছাসেবক কার্যক্রম এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়| সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ| সভা শেষে আগামী ১৩ জুলাই বরিশালে অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠান সর্বাত্মকভাবে সফল করতে ভাঙ্গা উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়|

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন