ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এমপির নেতৃত্বে বাঙালি নদীতে সাঁড়াশি অভিযান: অবৈধ বালু উত্তোলনের ৬ ড্রেজার ধ্বংস, জিরো টলারেন্স ঘোষণা

গোবিন্দগঞ্জপ্রতিনিধি:
গোবিন্দগঞ্জপ্রতিনিধি:
প্রকাশ : ১১ জুলাই ২০২৬

এমপির নেতৃত্বে বাঙালি নদীতে সাঁড়াশি অভিযান: অবৈধ বালু উত্তোলনের ৬ ড্রেজার ধ্বংস, জিরো টলারেন্স ঘোষণা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন| সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে| শুক্রবার (১০ জুলাই) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পান্থামারী থেকে বামনহাজরা গ্রামের বাঙালি নদীর অংশে অভিযান পরিচালনা করা হয়| অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ স্থানীয় প্রশাসনের সমš^য়ে গঠিত একটি দল অংশ নেয়| স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় নদীর প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের কার্যক্রম চলছিল| প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়| পরে নদীতে থাকা ৬টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়| অভিযানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ˆসয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তামসীদ ইরাম খান, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক| এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, যুবদল নেতা কাজী রিপনসহ বিএনপি সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন| অভিযান চলাকালে সংসদ সদস্য শামীম কায়সার লিংকন সাংবাদিকদের বলেন, “গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন, মাটি কাটা মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি| নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে, ভাঙনের ঝুঁকিতে পড়ছে বিভিন্ন গ্রাম বাজার| তাই এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে|” তিনি আরও বলেন, ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে| এদিকে, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত নদীপাড়ের বাসিন্দারা অভিযানকে ¯^াগত জানিয়েছেন| স্থানীয়দের দাবি, একদিনের অভিযান নয়, নিয়মিত অভিযান চালিয়ে বালু দস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে নদী জনপদ রক্ষা করা সম্ভব হবে|

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এমপির নেতৃত্বে বাঙালি নদীতে সাঁড়াশি অভিযান: অবৈধ বালু উত্তোলনের ৬ ড্রেজার ধ্বংস, জিরো টলারেন্স ঘোষণা

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ