ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬

সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ জুলাই) ভোররাতে পরিচালিত এ অভিযানের তথ্য দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির সরাইল-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীনগর সীমান্ত ফাঁড়ির একটি টহলদল ভাগলপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ৭ থেকে ৮ জন ব্যক্তিকে ভারত থেকে দুটি বাইসাইকেলে করে চটের বস্তা বহন করে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়।

টহলদল তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা বস্তা ও বাইসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত বস্তাগুলো তল্লাশি করে কার্টনের ভেতরে স্কচটেপ দিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩ হাজার ৯৬০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৭ লাখ টাকা। জব্দ করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ জুলাই) ভোররাতে পরিচালিত এ অভিযানের তথ্য দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির সরাইল-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীনগর সীমান্ত ফাঁড়ির একটি টহলদল ভাগলপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ৭ থেকে ৮ জন ব্যক্তিকে ভারত থেকে দুটি বাইসাইকেলে করে চটের বস্তা বহন করে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়।

টহলদল তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা বস্তা ও বাইসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত বস্তাগুলো তল্লাশি করে কার্টনের ভেতরে স্কচটেপ দিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩ হাজার ৯৬০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৭ লাখ টাকা। জব্দ করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ