সরকারি হাসপাতালে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের নতুন পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।
শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গ্রামাঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য অপ্রয়োজনীয়ভাবে রাজধানীমুখী হতে না হয়, সে লক্ষ্যেই সরকার জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে। হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসাসেবার মান উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, উপজেলা ও জেলা পর্যায়ের বিদ্যমান ৫১ শয্যার হাসপাতালগুলো ধাপে ধাপে ১০০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে তিনি জ্যেষ্ঠ চিকিৎসকদের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আরও বেশি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন