ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুরে আন্তর্জাতিক সমবায় দিবসে আলোচনা সভা সম্মাননা ও বৃক্ষচারা বিতরণ

সংগৃহীত

একটি শান্তিময় বিশ্বের জন্য সমবায় প্রতিপাদ্যকে সামনে রেখে ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস-২০২৬ উপলক্ষে শনিবার সকালে ফরিদপুর জেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সমবায় আন্দোলনের প্রসার, আর্থসামাজিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হয়।

জেলা সমবায় ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান লালটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, ফরিদপুরের অধ্যক্ষ খোন্দকার মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দিন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আফজাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা সমবায় ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, শাহ্ ফরিদ রিয়েল এস্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও ইউনিয়নের সাবেক সভাপতি মো. ওমর আলী খান এবং ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এছাড়া সহকারী পরিচালক ইফতেখার মাহমুদসহ অন্য বক্তারাও বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

বক্তারা বলেন, সমবায় ব্যবস্থা মানুষের অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ এবং এ খাতকে আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে শতনীড় মাল্টিপারপাস কো-অপারেটিভ, আদর্শ বণিক সমিতি ও পাওয়ার মাল্টিপারপাস সমবায় সমিতিকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে আলহাজ মোহাম্মদ শামসুল হক মোল্লা, মোসাম্মৎ সালমা আক্তার খান এবং মোহাম্মদ জাহাঙ্গীর আজিজকে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মানিত করা হয়। এ ছাড়া জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু এবং রাষ্ট্রপতির পুরস্কারপ্রাপ্ত সমবায়ী আফরোজা বেগমকে বিশেষ সম্মাননা জানানো হয়। কর্মসূচির সমাপ্তিতে অতিথিদের মধ্যে বৃক্ষচারা বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফরিদপুরে আন্তর্জাতিক সমবায় দিবসে আলোচনা সভা সম্মাননা ও বৃক্ষচারা বিতরণ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ