সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগে তিনি সংসদ ভবনে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং ভবিষ্যতে দেশ গঠনে অবদান রাখতে নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চায় গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, সৃজনশীলতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়েই একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে দেশ ও সমাজের সম্পদ হয়ে উঠতে পারে।
বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন।
সংসদে এসে তারা ভবনের অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং স্মৃতি ধরে রাখতে বিভিন্ন স্থানে ছবি তোলেন। পরে তারা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি উপভোগ করেন।
এ সময় জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন