ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হচ্ছেন আবদুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হচ্ছেন আবদুর রহমান খান
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেতে যাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান। আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন জারি হলে তিনি বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তার নিয়োগসংক্রান্ত ফাইলে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন মিলেছে। এখন কেবল আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

বর্তমানে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খান। নতুন নিয়োগ কার্যকর হলে তার স্থলাভিষিক্ত হবেন আবদুর রহমান খান।

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক সদস্য দেশগুলোর পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে প্রতিনিধিত্ব করেন। উন্নয়ন প্রকল্পে ঋণ ও অনুদান অনুমোদন, নীতিগত সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক কার্যক্রম তদারকিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে তিনি ভূমিকা রাখেন।

এছাড়া বিকল্প নির্বাহী পরিচালক প্রয়োজনে নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন এবং পরিচালনা পর্ষদের কার্যক্রমে সহায়তা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হচ্ছেন আবদুর রহমান খান

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেতে যাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান। আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন জারি হলে তিনি বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তার নিয়োগসংক্রান্ত ফাইলে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন মিলেছে। এখন কেবল আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

বর্তমানে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খান। নতুন নিয়োগ কার্যকর হলে তার স্থলাভিষিক্ত হবেন আবদুর রহমান খান।

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক সদস্য দেশগুলোর পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে প্রতিনিধিত্ব করেন। উন্নয়ন প্রকল্পে ঋণ ও অনুদান অনুমোদন, নীতিগত সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক কার্যক্রম তদারকিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে তিনি ভূমিকা রাখেন।

এছাড়া বিকল্প নির্বাহী পরিচালক প্রয়োজনে নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন এবং পরিচালনা পর্ষদের কার্যক্রমে সহায়তা করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ