রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি ব্যাংকের এটিএম বুথ। প্রতিদিনের মতো সেখানেই দায়িত্ব পালন করেন সিকিউরিটি গার্ড আব্দুস সালাম। তবে তার প্রতিদিনের রুটিনে ছিল আরেকটি নীরব অভ্যাস। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই পথ দিয়ে যাওয়ার সময় হাতে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে সম্মান জানাতেন তিনি।
দীর্ঘদিন ধরে চলা এই দৃশ্য একসময় প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তার পক্ষ থেকে আব্দুস সালামের জন্য পাঠানো হয় বিশেষ উপহার।
বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রাজধানীর রমনা এলাকায় গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে উপহার তুলে দেন এবং তার শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন।
জানা গেছে, আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি ঘাট এলাকায়। আর্থিক সংকটের কারণে গত আট মাস ধরে তিনি রাজধানীর পুরাতন রমনা থানার সামনে একটি ব্যাংকের এটিএম বুথে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। এর আগে তিনি পেশায় গাড়িচালক ছিলেন। তবে স্ট্রোক করার পর আর গাড়ি চালাতে না পারায় জীবিকার তাগিদে এই পেশা বেছে নেন।
অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা দায়িত্ব পালন করেন তিনি। এই সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী সচিবালয়ে যাতায়াতের পথে বুথের সামনে দাঁড়িয়ে ধানের শীষ হাতে শুভেচ্ছা জানানো ছিল তার নিয়মিত অভ্যাস।
এই নীরব শুভেচ্ছা ও ভালোবাসার প্রকাশই একসময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। পরে বিষয়টি জানার পর অতিরিক্ত প্রেস সেক্রেটারিকে তার খোঁজখবর নিতে এবং উপহার পৌঁছে দিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুস সালাম। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, "আমি কখনো কল্পনাও করিনি, আমার এই ছোট্ট কাজ প্রধানমন্ত্রীর নজরে পড়বে। তিনি আমার জন্য উপহার পাঠিয়েছেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।"
তিনি আরও বলেন, "আমি প্রধানমন্ত্রীর বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, প্রধানমন্ত্রীকে ভালোবাসি। তিনি যখন এই পথ দিয়ে যান, আমি প্রতিদিন তাকে সালাম দিই। তিনিও গাড়ির ভেতর থেকে হাসিমুখে সালামের জবাব দেন, হাত নেড়ে শুভেচ্ছা জানান। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমার মতো একজন সাধারণ মানুষের কথা তিনি ভেবেছেন, এর চেয়ে বড় সম্মান আর হতে পারে না।"

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন