হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে চালু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যের শাটল বাস সার্ভিস। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অর্থায়নে পরিচালিত এই সেবার মাধ্যমে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা, তাও কোনো ভাড়া ছাড়াই।
বুধবার (৮ জুলাই) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।
প্রাথমিকভাবে শাটল বাসগুলো বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়, বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা রুটে চলাচল করবে। ফলে আগত ও প্রস্থানকারী যাত্রীরা সহজেই এসব গুরুত্বপূর্ণ সংযোগস্থলের মধ্যে দ্রুত, নিরাপদ ও আরামদায়কভাবে চলাচলের সুযোগ পাবেন।
বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এই উদ্যোগ বড় ধরনের স্বস্তি এনে দেবে। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট নিরসন এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে বিভিন্ন আধুনিক উদ্যোগ বাস্তবায়ন করছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই চালু করা হয়েছে এই বিনামূল্যের শাটল বাস সেবা, যা যাত্রীদের সময় সাশ্রয়ের পাশাপাশি নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন