বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তার দল ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে। দলের কোনো নেতাকর্মী এসব অপরাধে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। এমনকি মাদক কারবারিদের পক্ষে কেউ তদবির করলেও তাকেও আইনের আওতায় আনা হবে। বুধবার (৮ জুলাই) নরসিংদী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে মাদক নিয়ন্ত্রণ এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। তাই এলাকার মাদক কারবারি ও মাদকসেবীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দ্বিগুণ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, “মাদকের পক্ষে যারা তদবির করবে, তাদেরও গ্রেফতার করা হবে। এ বিষয়ে কোনো ধরনের আপস বা ছাড় দেওয়া হবে না।” খোকন বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সামাজিক সংকট মাদক। এর ভয়াবহ প্রভাবে যুবসমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূলে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। নরসিংদী জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইলিয়াস আলী ভূইয়া, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান, সাবেক কাউন্সিলর রোকনোজ্জামান রোকন এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তার দল ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে। দলের কোনো নেতাকর্মী এসব অপরাধে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। এমনকি মাদক কারবারিদের পক্ষে কেউ তদবির করলেও তাকেও আইনের আওতায় আনা হবে।
বুধবার (৮ জুলাই) নরসিংদী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে মাদক নিয়ন্ত্রণ এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। তাই এলাকার মাদক কারবারি ও মাদকসেবীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দ্বিগুণ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “মাদকের পক্ষে যারা তদবির করবে, তাদেরও গ্রেফতার করা হবে। এ বিষয়ে কোনো ধরনের আপস বা ছাড় দেওয়া হবে না।”
খোকন বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সামাজিক সংকট মাদক। এর ভয়াবহ প্রভাবে যুবসমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূলে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
নরসিংদী জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইলিয়াস আলী ভূইয়া, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান, সাবেক কাউন্সিলর রোকনোজ্জামান রোকন এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আপনার মতামত লিখুন