ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেশজুড়ে পাঁচ দিনের বৃষ্টি, কয়েক অঞ্চলে বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬

দেশজুড়ে পাঁচ দিনের বৃষ্টি, কয়েক অঞ্চলে বন্যার আশঙ্কা
ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় থাকায় আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ অঞ্চলে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও অতি ভারি বর্ষণের কারণে জলাবদ্ধতার পাশাপাশি বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৮ জুলাই) প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রপাত ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সময়ে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দেশের আট বিভাগের অধিকাংশ স্থানেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিনও দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

শুক্রবার (১০ জুলাই) রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। এর মধ্যে কয়েকটি অঞ্চলে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (১১ জুলাই) দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

রোববার (১২ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টানা বর্ষণের কারণে নিচু এলাকা, পাহাড়ি অঞ্চল এবং নদী অববাহিকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির ঝুঁকি তৈরি হতে পারে। তাই বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেশজুড়ে পাঁচ দিনের বৃষ্টি, কয়েক অঞ্চলে বন্যার আশঙ্কা

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ