খুলনার শিরোমনি অবস্থিত বিআরটিসি বাস ডিপো এবং প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক সাইদুল হাওলাদার ওরফে শান্তর বিরুদ্ধে বিআরটিসি চেয়ারম্যানের নিকট যৌন হয়রানি অভিযোগ দিয়েছেন ড্রাইভিং শিখতে আসা কতিপয় নারী প্রশিক্ষানার্থী। বিষয়টি নিয়ে পুরো বিআরটিসিতে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
অভিযোগমতে, খুলনার বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে নারীদের ট্রেইনিং করান সাইদুল হাওলাদার শান্ত। তবে মাঝে মধ্যে নারীদের ব্যাড টাচ করতেন বলে ভুক্তভোগী কয়েক নারী অভিযোগ করেন। এছাড়া গাড়ীর হুইল এবং স্টিয়ারিং ধরা শেখাতে গিয়ে মেয়েদের গায়ে হাত দিতেন প্রশিক্ষক শান্ত এমন মন্তব্যও করেছেন অভিযোগকারীরা। অন্যদিকে ফেসবুক এবং টিকটকে রিলস ভিডিও বানাতে ছাত্রীদের সাথে নাচগান করে আসছেন সাইদুল হাওলাদার শান্ত। তবে এতটুকুতে ক্ষ্যান্ত হয়নি। মেয়ে প্রশিক্ষণার্থীদের প্রতিনিয়ত হাত দেখে ভূত ভবিষ্যত ভাগ্য নির্ধারন করতেন ।
অনুসন্ধানে জানা যায়, শ্রমিকলীগের অধিভূক্ত সংগঠন বিআরটিসি শ্রমিক কর্মচারি লীগের সহ সাধারন সম্পাদক পদে সাইদুল হাওলাদার শান্ত দায়িত্ব পালনকালীন ক্ষমতার অপব্যবহার করে আসতেন। একটানা প্রায় ৮ বছর বিআরটিসি বাস ডিপো এবং প্রশিক্ষণ কেন্দ্র খুলনাতে বহাল তবিয়তে কর্মরত রয়েছেন আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে।
উল্লেখ্য নারী প্রশিক্ষনার্থীদের সাথে অনৈতিক ব্যবহার সহ নানা অপরাধাধের অভিযোগের বিষয় নিয়ে ইতিমধ্যে বিআরটিসি কর্তৃপক্ষ ৩সদস্যর তদন্ত টিম গঠন করেছেন বলে জানান বিআরটিসির পরিচালক (প্রশাসন ও অপারেশন ) মো. রাহেনুল ইসলাম।
এ বিষয় বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র খুলনার প্রশিক্ষক সাইদুল হাওলাদার শান্ত বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ উঠেছে তা সত্য নয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন