ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সরকারি দপ্তরে জনবল সংকট, ৫ লাখের বেশি পদ এখনও ফাঁকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬

সরকারি দপ্তরে জনবল সংকট, ৫ লাখের বেশি পদ এখনও ফাঁকা
ছবি: সংগৃহীত

দেশের সরকারি চাকরিতে বর্তমানে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। তবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে এখনও ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে গোপালগঞ্জ-১ আসনের সরকারি দলের সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল-সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন। একই সময়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি অনুমোদিত পদ শূন্য রয়েছে।

তিনি আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সিনিয়র সচিব/সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদ মিলিয়ে মোট ৩ হাজার ৭৯৮টি অনুমোদিত পদ রয়েছে। এর মধ্যে সিনিয়র সচিব/সচিবের ৬৯টি, অতিরিক্ত সচিবের ৩৬৮টি, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদ অনুমোদিত।

বর্তমানে এসব পদের বিপরীতে কর্মরত রয়েছেন মোট ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা। এর মধ্যে সিনিয়র সচিব/সচিব পদে ৬৭ জন, অতিরিক্ত সচিব পদে ৩৭৮ জন, যুগ্ম সচিব পদে ৮৯৩ জন এবং উপসচিব পদে ১ হাজার ৬৪৫ জন দায়িত্ব পালন করছেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী অনুমোদিত পদের অতিরিক্ত জনবল নিয়োগের কোনো সুযোগ নেই।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সরকারি দপ্তরে জনবল সংকট, ৫ লাখের বেশি পদ এখনও ফাঁকা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

দেশের সরকারি চাকরিতে বর্তমানে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। তবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে এখনও ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে গোপালগঞ্জ-১ আসনের সরকারি দলের সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল-সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন। একই সময়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি অনুমোদিত পদ শূন্য রয়েছে।

তিনি আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সিনিয়র সচিব/সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদ মিলিয়ে মোট ৩ হাজার ৭৯৮টি অনুমোদিত পদ রয়েছে। এর মধ্যে সিনিয়র সচিব/সচিবের ৬৯টি, অতিরিক্ত সচিবের ৩৬৮টি, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদ অনুমোদিত।

বর্তমানে এসব পদের বিপরীতে কর্মরত রয়েছেন মোট ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা। এর মধ্যে সিনিয়র সচিব/সচিব পদে ৬৭ জন, অতিরিক্ত সচিব পদে ৩৭৮ জন, যুগ্ম সচিব পদে ৮৯৩ জন এবং উপসচিব পদে ১ হাজার ৬৪৫ জন দায়িত্ব পালন করছেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী অনুমোদিত পদের অতিরিক্ত জনবল নিয়োগের কোনো সুযোগ নেই।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ