মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্যানসারে আক্রান্ত মাহমুদুল্লাহ বিন জিসানের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। একই সঙ্গে শহীদ জাহিদের মা ফাতেমা তুজ জোহরাকে একটি চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন।
ফাতেমা তুজ জোহরার পরিবারের ওপর নেমে আসে একের পর এক শোকের ছায়া। ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। সেই ঘটনার মাত্র দুই সপ্তাহ পর জানা যায়, ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যানসারে আক্রান্ত। এরপর সাত মাসের মাথায় স্বামীকেও হারান তিনি।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এবং ক্যানসারে আক্রান্ত সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েন ফাতেমা তুজ জোহরা।
এমন পরিস্থিতিতে বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারটির পাশে দাঁড়ান। সে সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক, বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসার ব্যবস্থা করেন।
সংশ্লিষ্টরা জানান, শুরু থেকেই প্রধানমন্ত্রী নিয়মিতভাবে জিসানের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। বর্তমানে তার প্রত্যক্ষ তত্ত্বাবধানেই জিসানের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন