ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বক্তাবলীতে লেংটা বাবার ওরশ বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫

বক্তাবলীতে লেংটা বাবার ওরশ বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নে শাহ সোলেমান ওরফে লেংটা বাবার ওরশ ও বার্ষিক মেলার আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় আবারও চরম উত্তেজনা দেখা দিয়েছে। গত বছরগুলোর মতো এবারও ওরশ বন্ধের দাবিতে কঠোর অবস্থানে নেমেছে বক্তাবলী পরগণা মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি এবং স্থানীয় আলেম-উলামা।

২৫ নভেম্বর-২০২৫ ইং, মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও ফতুল্লা থানার অফিসার ইনচার্জের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বক্তাবলী পরগণা মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি নেতৃবৃন্দ ও স্থানীয় আলেম উলামা। তারা লেংটার ওরসের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জোর দাবি জানান এবং আগামী ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শাহ সোলাইমান (রহ.) ও সকল কবরবাসির মাগফেরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজনের বিষয়ে জেলা প্রশাসককে অবগত করেন।

স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, লেংটার মাজারে ওরসের নামে আয়োজিত এই প্রোগ্রামে ইসলাম-বিরোধী কার্যক্রম, মাদকদ্রব্যের অবাধ ব্যবহার এবং অসামাজিক কার্যকলাপ চলে, যা স্থানীয় সামাজিক ও ধর্মীয় পরিবেশে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। ওরশকে কেন্দ্র করে বাউল গান ও উন্মুক্ত মেলার নামে যা চলে, তা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ গর্হিত কাজ। আমরা কোনোভাবেই আমাদের এলাকায় অশ্লীলতা চলতে দেওয়া যায় না।

বক্তাবলী পরগণা মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন: কাশীপুর হাজিপাড়া মাদ্রাসার শিক্ষাসচিব মুফতি মাহমুদ হাসান কাসেমী, সিরাজুল উলুম আদর্শনগর মাদ্রাসার মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদ, বায়তুল হিদায়া মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুল গনী, মুফতি মাহফুজুর রহমান, মুফতি ইবরাহীম খলিল, মাওলানা আমীর হামজা, হাজী আনোয়ার হোসাইন, মোশাররফ হোসাইন বেপারী, হাফেজ কফিল উদ্দিন, আল আমিন, দ্বীন ইসলাম রনি, হাফেজ মুহাম্মদ সিফাত, প্রমুখ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বক্তাবলীতে লেংটা বাবার ওরশ বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ