ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ত্রিশালে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি'র আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।

আজ ৬ জুলাই সোমবার দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জনাব আরাফাত সিদ্দিকী, এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান,আয়োজনে সহযোগিতা করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি, ত্রিশাল, ময়মনসিংহ। সভায় পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি ও সাফল্য তুলে ধরা হয়।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান চলাকালে দিবসের তাৎপর্য তুলে ধরে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য কর্মকর্তারা গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। 

এসময় অংশগ্রহণকারীদের মাথায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস লেখা টুপি এবং হাতে গাছের চারা দেখা যায়। উল্লেখ্য, প্রতিবছর ১ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হলেও ত্রিশালে দিবসটি ৬ জুলাই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ত্রিশালে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি'র আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।

আজ ৬ জুলাই সোমবার দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জনাব আরাফাত সিদ্দিকী, এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান,আয়োজনে সহযোগিতা করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি, ত্রিশাল, ময়মনসিংহ। সভায় পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি ও সাফল্য তুলে ধরা হয়।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান চলাকালে দিবসের তাৎপর্য তুলে ধরে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য কর্মকর্তারা গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। 

এসময় অংশগ্রহণকারীদের মাথায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস লেখা টুপি এবং হাতে গাছের চারা দেখা যায়। উল্লেখ্য, প্রতিবছর ১ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হলেও ত্রিশালে দিবসটি ৬ জুলাই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ