বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) উপজেলার তাজপুর ইউনিয়নের তাজপুর-হরিপুর (কাশিপাড়া) শিব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, কাউন্সিলর এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ (চয়ন)। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ।
ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি চয়ন পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শংকর সেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার আহ্বায়ক সতেন্দ্র কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক রজত চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক মঞ্জু লাল দাস, সহ-কোষাধ্যক্ষ কনিষ্ক দে (সানী), হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সুব্রত দেব, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি গোপাল দাস, ওসমানীনগর উপজেলা শাখার সদস্য সচিব দিলীপ দেব, কেন্দ্রীয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অজিত পাল, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সদস্য পাপ্পু বহ্নি এবং ছাত্র ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব মিথিল পাল প্রান্ত, পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আপন দাশ, সাংবাদিক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বুরুঙ্গা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দাস।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ পরিবেশন করেন চান্দাইরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন দেবনাথ।
এসময় আরো বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ওসমানীনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক অসক দেব, মনুজ দাশ, সঞ্জিত পাল, মনুজ পুরকায়স্থ, বিপ্লব গোস্বামী, সুবোধ দেবনাথ, অজিত সূত্রধর, সহ প্রমুখ
বক্তারা বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেবল ধর্মীয় উৎসব আয়োজনেই সীমাবদ্ধ নয়; সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাঁরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং সনাতন ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে উপজেলার আটটি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নবনির্বাচিত কমিটির সদস্য এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে ২৮ জন কাউন্সিলরের অংশগ্রহণে সাবজেক্ট কমিটির সভায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি হিসেবে পুনরায় চয়ন পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে শংকর সেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের প্রতি আস্থা রাখায় কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ওসমানীনগরে পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন