ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শ্যামনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেষ হলো তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপন

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।অনুষ্ঠানের সূচনা হয় গত ২ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায়। মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল বর্ষ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় দেশের অন্যান্য স্থানের মতো শ্যামনগরেও তিনদিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্যসহ নানা কর্মসূচি পালিত হয়। সমাপনী অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভুমি রাশেদ হোসাইন। 

উপজেলা অডিটোরিয়াম হলে নজরুল বর্ষের তিনদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ইত্যাদি পরিবেশিত হয়। এ অনুষ্ঠানে শ্যামনগর শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শনিবার সন্ধ্যায় বিচারক মণ্ডলীর শিদ্ধান্ত মোতাবেক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সকল বিষয়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজনের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি পুরুষ্কার তুলে দেন।প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম এম,পি বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন ধর্ম নিরপেক্ষ, বিদ্রোহ ও সাম্যের কবি। তার আদর্শ উদ্দেশ্য নিয়ে আমরা চলতে পারি, এদেশ চলতে পারে আমাদের জাতীয় জীবনে এর প্রভাব পড়ুক আল্লাহপাক সে তৌফিক দান করুন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্যামনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেষ হলো তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপন

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।অনুষ্ঠানের সূচনা হয় গত ২ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায়। মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল বর্ষ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় দেশের অন্যান্য স্থানের মতো শ্যামনগরেও তিনদিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্যসহ নানা কর্মসূচি পালিত হয়। সমাপনী অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভুমি রাশেদ হোসাইন। 

উপজেলা অডিটোরিয়াম হলে নজরুল বর্ষের তিনদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ইত্যাদি পরিবেশিত হয়। এ অনুষ্ঠানে শ্যামনগর শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শনিবার সন্ধ্যায় বিচারক মণ্ডলীর শিদ্ধান্ত মোতাবেক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সকল বিষয়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজনের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি পুরুষ্কার তুলে দেন।প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম এম,পি বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন ধর্ম নিরপেক্ষ, বিদ্রোহ ও সাম্যের কবি। তার আদর্শ উদ্দেশ্য নিয়ে আমরা চলতে পারি, এদেশ চলতে পারে আমাদের জাতীয় জীবনে এর প্রভাব পড়ুক আল্লাহপাক সে তৌফিক দান করুন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ