বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট ও ফিনটেক সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান টিপিএস বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে মো. আব্দুল্লাহ আল মুজাহিদ (তারীফ)কে কান্ট্রি লিড, বাংলাদেশ হিসেবে নিয়োগ দিয়েছে।
নতুন দায়িত্বে তিনি টিপিএসের বিক্রয়, ব্যবসা উন্নয়ন, কৌশলগত অংশীদারিত্ব এবং গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনার নেতৃত্ব দেবেন। পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ফিনটেক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় করে দেশে আধুনিক ডিজিটাল পেমেন্ট ও ব্যাংকিং প্রযুক্তির প্রসারে কাজ করবেন।
তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং ও পেমেন্ট প্রযুক্তি খাতে ১৬ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন তারীফ এর আগে পিডব্লিউসি, হুয়াওয়ে, স্মার্ট টেকনোলজিস, আমরা টেকনোলজিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। তিনি পেমেন্ট সিস্টেম, কোর ব্যাংকিং, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল রূপান্তরের নানা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছেন।
নিয়োগের পর তিনি বলেন, বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল আর্থিক বাজারে নিরাপদ, উদ্ভাবনী ও ভবিষ্যৎমুখী পেমেন্ট সমাধান পৌঁছে দিতে টিপিএসের গ্রাহক ও অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। বিশ্বের ৩০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনাকারী টিপিএস এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশে তাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকার আরও জোরদার করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন