নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের মারধরের প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। শুক্রবার (৩ জুলাই) সকালে ফতুল্লার রিয়া গোপ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে এ অবরোধের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের অভিযোগ শুনে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
অবরোধের কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। জরুরি গন্তব্যে পৌঁছাতে অনেক যাত্রীকে কয়েক কিলোমিটার পথ হেঁটে যেতে দেখা গেছে।
পরিচ্ছন্নতাকর্মীরা জানান, ফতুল্লা ইউনিয়ন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার প্রায় ৬০০টি ভ্যানের মাধ্যমে বাসাবাড়ি থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করে লামাপাড়া এলাকার মার্কাজ রোডের একটি বেসরকারি ডাম্পিং স্থানে ফেলা হয়। এসব ভ্যানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে রিয়া গোপ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে সড়কের পাশে তা মেরামত করা হয়।
তাদের অভিযোগ, গত বুধবার বিকেলে কয়েকটি ভ্যান মেরামতের সময় লামাপাড়া এলাকার আতাবুরের ছেলে হিমেল সড়কের পাশ থেকে গাড়ি সরিয়ে নেওয়ার কথা বলে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করেন। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি আপস-মীমাংসার বৈঠক বসে। তবে পরিচ্ছন্নতাকর্মীদের দাবি, বৈঠক চলাকালেই হিমেল তার সহযোগীদের নিয়ে ১০ থেকে ১২ জন পরিচ্ছন্নতাকর্মীর ওপর পুনরায় হামলা চালিয়ে মারধর করেন। এরপর স্থানীয়রা তাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিলে তারা সড়কে নামেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি দাবি করেছেন, ময়লা বহনকারী প্রায় ৬০০টি ভ্যান থেকে একটি চক্র প্রতিদিন প্রায় এক লাখ টাকা চাঁদা আদায় করে। ওই চাঁদার ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরেই পরিচ্ছন্নতাকর্মীদের ওপর বিভিন্ন সময় এই নির্যাতনের ঘটনা ঘটছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন,
"পরিচ্ছন্নতাকর্মীদের মারধরের অভিযোগটি আমরা গুরুত্বের সাথে শুনেছি। তাদের আইনগত সহায়তার আশ্বাস দেওয়া হলে তারা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন