ফরিদপুরের ভাঙ্গায় আলোচিত সুমন হত্যাকাণ্ডের ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। নিহত সুমন শেখের বাড়িতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “দল, মত, আত্মীয়তা বা রাজনৈতিক পরিচয় নয়— অপরাধী হিসেবে যার নাম আসবে, তাকেই আইনের মুখোমুখি হতে হবে। সুমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
শুক্রবার (৩ জুলাই) বিকেলে কাপুড়িয়া সদরদী গ্রামে নিহতের বাড়িতে গেলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন সুমনের স্বজনরা। তাদের সান্ত্বনা দিয়ে এমপি বাবুল বলেন, “নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী কাউকে রক্ষা করতে পারবে না।”
উল্লেখ্য, গত ৩০ জুন রাতে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া ও কাপুড়িয়া সদরদী গ্রামের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফাস্টফুড ব্যবসায়ী সুমন শেখ। এ ঘটনায় ভাঙ্গা উপজলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বটকে প্রধান আসামী করে ও ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ভাংগা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে আসছেন। এমপি বাবুলের এই কঠোর বক্তব্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে পুরো ভাঙ্গা জুড়ে।
“অপরাধীর কোনো দল নেই, পরিচয় নেই— অপরাধই তার পরিচয়”— এমপি বাবুলের এমন বার্তাই এখন ভাঙ্গার মানুষের মুখে মুখে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন