ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গজারিয়ার দুর্ঘটনায় দাউদকান্দি পর্যন্ত ১০ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬

গজারিয়ার দুর্ঘটনায় দাউদকান্দি পর্যন্ত ১০ কিলোমিটার যানজট
ছবি: সংগৃহীত

খুলনা থেকে চট্টগ্রামগামী যানবাহনের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় গভীর রাতে দুটি যানবাহনের সংঘর্ষের জেরে কুমিল্লার দাউদকান্দি অংশে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানবাহনের ধীরগতি ও যানজট দেখা দেয়। এতে তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

বৃহস্পতিবার সকাল থেকে দাউদকান্দি উপজেলার হাসানপুর থেকে পুটিয়া পর্যন্ত মহাসড়কে যানজট ছড়িয়ে পড়ে। পরে এর প্রভাব ইলিয়টগঞ্জ এলাকাসহ আশপাশের অংশেও দেখা যায়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, গজারিয়ার ভবেরচর এলাকায় গভীর রাতে সংঘটিত সড়ক দুর্ঘটনার কারণে যান চলাচল ব্যাহত হয়। এরই ধারাবাহিকতায় কুমিল্লা অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ কাজ করছে।

ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া লাইনের যাত্রী ইকবাল বাহার বলেন, মেঘনা সেতু পার হওয়ার পর থেকেই যানজট শুরু হয়। সকাল ৭টায় ঢাকা থেকে রওনা দিলেও কুমিল্লা অংশে এসে প্রায় তিন ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে।

অন্যদিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের চালক মো. শামসুল আলম জানান, ভোরে ঢাকা ছাড়ার পর মেঘনা সেতু এলাকায় যানজটের মুখে পড়েন। পরে দাউদকান্দি ব্রিজের পর আবারও দীর্ঘ যানজটে আটকে যান। তীব্র গরমে যাত্রী ও চালকদের দুর্ভোগ আরও বেড়ে গেছে বলে তিনি জানান।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, বর্তমানে হাসানপুর থেকে গৌরীপুর পর্যন্ত কিছু অংশে যানজট রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গজারিয়ার দুর্ঘটনায় দাউদকান্দি পর্যন্ত ১০ কিলোমিটার যানজট

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ